তৃণমূলের ফ্লেক্স ছিড়ল দুস্কৃতীরা - The News Lion

তৃণমূলের ফ্লেক্স ছিড়ল দুস্কৃতীরা

 


দি নিউজ লায়নঃ   রাতের অন্ধকারে তৃণমূল প্রাথীর সমর্থনে টাঙ্গানো ফ্লেক্স ছিড়ে দেওয়ার অভিযোগ উঠল দুস্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের হাট বাউড়িয়ায়। স্থানীয় সূত্রে খবর উলুবেড়িয়া পূর্ব বিধানসভার তৃণমূল প্রাথী বিদেশ বসুর প্রাথীর সমর্থনে হাট বাউড়িয়ায় বেশ কয়েকটি ফ্লেক্স টাঙানো হয়েছিল। তৃণমূলের অভিযোগ রবিবার রাতের অন্ধকারে দুস্কৃতীরা ফ্লেক্সগুলো ছিড়ে দেয়। 


তাদের বিরোধীরা এই কাজ করেছে। উলুবেড়িয়া পূর্ব তৃণমূল কংগ্রেসের সভাপতি বেনু কুমার সেন দাবি করেন নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে বিরোধীরা এই কাজ করেছে। তিনি এলাকায় অশান্তি পাকানোর লক্ষ্যে এই কাজ করা হয়েছে।যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে বিরোধী রাজনৈতিক দল। উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের জোট প্রাথী আব্বাস উদ্দিন খান আমরা এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করিনা। নির্বাচনে তৃণমূল প্রাথীর পরাজয় নিশ্চিত জেনে তারা এই ধরনের মিথ্যা অভিযোগ করছে বলে দাবি করেন আব্বাস উদ্দিন খান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.